reporterঅনলাইন ডেস্ক
  ১২ ঘণ্টা আগে

বিআইডব্লিউটিএর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা

বিআইডব্লিউটিএর চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় প্রকল্পের কাজ সময়মতো বাস্তবায়ন, ব্যয় সাশ্রয় এবং সরকারি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১৫ জুলাই) কর্তৃপক্ষের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি এবং সচিব জাকারিয়া। কর্তৃপক্ষের চলমান সকল প্রকল্পসমূহের হালনাগাদ তথ্য ও অগ্রগতির পাওয়ার পয়েন্টের সারাংশ উপস্থাপনা করেন কর্তৃপক্ষের পরিকল্পনা বিভাগের পরিচালক মুহম্মদ মহিউদ্দিন চৌধুরী। এছাড়া সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকগণ স্ব স্ব প্রকল্পের বাস্তবচিত্র তুলে ধরেন?। উক্ত সভায় যে সকল সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয় তা হল: চলমান প্রকল্পগুলোর মধ্যে যেমন ওয়াকওয়ের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতসহ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা সুদৃঢ়করণে যথাযথ ব্যবস্থা রাখা। ড্রেজিং এর প্রকল্পগুলোতে সময়, অর্থ এবং কার্যকারিতার যথাযথ সমন্বয় সাধন করা। প্রকল্পের বিভিন্ন জলযান ক্রয়ে সাশ্রয়ী হওয়া। প্রকল্প এলাকায় অপ্রয়োজনীয় স্থাপনা অপসারণ করা। বিশেষত, খানপুর, নারায়ণগঞ্জের পরিত্যক্ত কোয়ার্টারকে অধিকতর আয়মুখী করার জন্য উদ্যোগ গ্রহণ করা।

সভায় সরকারের অতিরিক্ত সচিব ও কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম, সদস্য (অর্থ)(গ্রেড-২), ক্যাপ্টেন অবঃ মো. মোয়াজ্জেম হোসেন, সদস্য (পরিঃ ও পরিঃ) ও যুগ্মসচিব মো. সাজেদুর রহমান, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদারসহ বিভাগীয় প্রধানগণ, প্রকল্প পরিচালকবৃন্দ ও কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়