ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
১৬ জুলাই, ২০২৬
পলাতক আসামি র্যাবের হাতে গ্রেপ্তার

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘ ১৮ বছর পলাতক আসামি মো. আজিম হাওলাদারকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে যৌথ অভিযানের মাধ্যমে ঢাকা কেরানিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজিম ভাণ্ডারিয়া থানার উত্তর শিয়ালকাঠি গ্রামের মোঃ ইসলাম ওরফে ইসমাইলের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জের একটি চৌকস আভিযানিক দল ঢাকার কেরানিগঞ্জ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































