কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ১৬ জুলাই, ২০২৬

কাউখালীর ৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় তিনটি করে গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল বুধবার (১৫ জুলাই) সকালে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে উপজেলা কচুয়াকঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সময়ে তিনটি করে গাছের চারা রোপণ করে উপজেলার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল ইসলাম, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ লুৎফর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সবুজ ক্লান্তি সিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া,কচুয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার রুপালি, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের উৎসাহিত করতে প্রাথমিক শিক্ষা পদক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়