ভোলা প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মেজর হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ভোলায় আনন্দ মিছিল

ছবি : প্রতিদিনের সংবাদ

ভোলার কৃতি সন্তান, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলার লালমোহনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালমোহন চৌরাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা সমগ্র বাংলাদেশের জন্য এক আনন্দের বিষয়। বিশেষ করে লালমোহনবাসী হিসেবে আমরা তাঁকে নিয়ে গর্বিত। তিনি সংসদ সদস্য হওয়ার পরপরই জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।” এ সময় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজি হাসানুজ্জামান, জাসাস সভাপতি আজাদ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল কবির শাকিল, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়