ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ৫৫ মিনিট আগে

ধুনটে কালেরপাড়া ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আনারপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী সরকার দেখতে চায় না। জনগণের প্রত্যাশাকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে যুবদল নেতাকর্মীদের সামাজিক, মানবিক ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।”

ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, ধুনট উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুছা, সহসভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, যুবদল নেতা বিপুল হাসান, সাইদুল ইসলাম রঞ্জু, মহালম, আমানুল্লাহ, শাহ আলম, ছানাউল্লাহ, রায়হান জোয়ার্দার, রাসেল রানা ও শিপন মিয়া।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়