মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার মানরা কাঁচাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মালবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর প্রাণ যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে ওই ভ্যানচালক স্থানীয় একটি আড়ত থেকে ভ্যানভর্তি আম নিয়ে গন্তব্যে ফিরছিলেন। কাঁচাবাজারের সামনে প্রধান সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে তাঁর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন এবং পুলিশে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।
নিহতের নাম-পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
পিডিএস/এমএইউ









































