reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১২ সেনাসহ নিহত ১৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী হামলায় ১২ জন সেনাসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ১২ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলে শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, আফগান সীমান্তবর্তী ট্যাংক জেলার একটি নিরাপত্তা চৌকিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে। সামরিক বাহিনী এবং পুলিশ যৌথভাবে নিরাপত্তা চৌকিটি পরিচালনা করত। দীর্ঘদিন ধরে এলাকাটি ইসলামপন্থী সশস্ত্র ব্যক্তিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা নিরাপত্তা চৌকির ভেতরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর বিস্ফোরক বোঝাই একটি গাড়ি এর বাইরের দেয়ালে সজোরে ধাক্কা দেয়।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই হামলায় চারজন আত্মঘাতী বোমারু অংশ নিয়েছিল। ২০০৭ সাল থেকে পাকিস্তানি রাষ্ট্রকে উৎখাত করে দেশটিতে নিজেদের কঠোর ইসলামী শাসনব্যবস্থা কায়েম করার লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে তালেবান। ইসলামাবাদের অভিযোগ, সশস্ত্র ব্যক্তিরা আফগান সীমান্তে নিরাপদ আশ্রয়ে থেকে পাকিস্তানে হামলার পরিকল্পনা করে থাকে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এই ধরনের হামলার ঘটনা সম্পূর্ণভাবে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়