reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরো একটি বোমা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে এই পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জানা গেছে, রাতে মেট্রো স্টেশনের নিচের সড়কে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পরপর পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ছাতার ভেতরে পেঁচানো অবস্থায় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরো একটি বোমা পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ‘মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি ছাতার মধ্যে মিটমিট করে বাতি জ্বলছিল। স্থানীয়রা তা দেখে থানায় খবর দেয়। পরে মতিঝিল থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিশ্চিত করে যে, ছাতার ভেতর বোমা ছিল।’

সড়কের একপাশ দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়