সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ পেলেন মানবিক সহায়তা

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত সহায়তার আওতায় উপজেলার ৩৮৫ জন মানুষের মধ্যে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অসচ্ছল মানুষদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. আয়নুল হক বলেন, “সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। মানবিক এই সহায়তার মাধ্যমে অসচ্ছল মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।” ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। সহায়তা পেয়ে সুবিধাভোগীরা সরকারের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়