সিরাজগঞ্জ প্রতিনিধি
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ
সিরাজগঞ্জে পণ্যের মোড়কে লেবেল ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই মিলমালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পৌর এলাকার চররায়পুর, রামগাতি ও বনবাড়িয়া এলাকায় এই অভিযান চালানো হয়।
সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, দিনভর ওই এলাকার ভোজ্যতেল, সরিষা ও ডাল মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনিয়মের দায়ে মেসার্স মওলা বক্স ডাল মিলের মালিক মো. জিহাদকে ১০ হাজার টাকা এবং মেসার্স ছালাম ওয়েল মিলের মালিক আ. ছালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































