reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের নতুন নেতৃত্ব নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের নির্বাচন। এতে সভাপতি পদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এবং মহাসচিব পদে ড. মারুফ আহমেদ মৃদুল নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ২১ জন ভোটারের মধ্যে ১৯ জন প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নবনির্বাচিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন। এ ছাড়া উপ-মহাসচিব (যুগ্ম সম্পাদক) পদে হেদায়েতুল আজিজ এবং কোষাধ্যক্ষ পদে আসিফুল হাসান মাসুদ নির্বাচিত হয়েছেন।

কমিটির নির্বাচিত আটজন নির্বাহী সদস্য হলেন ড. মুহাম্মদ সোহরাব হোসেন, মো. আনোয়ার কবির চৌধুরী, মো. সাইফ উদ্দিন, মীর এনায়েত হোসেন, মো. হাসানুজ্জামান ঝরু, মো. মোস্তাক সরকার, মেজর কানিজ ফাতেমা, ফরিদা আক্তার আসমা এবং মো. শহীদুল্লাহ (প্যারা অ্যাথলেট কমিশন প্রতিনিধি)।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়