শাফায়েত হোসেন, বান্দরবান

  ১৭ ঘণ্টা আগে

বান্দরবান

পাহাড় ধস ও বন্যায় কৃষি খাত বিপর্যস্ত

বন্যায় বান্দরবানের কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা সদরসহ সাতটি উপজেলায় বিভিন্ন স্থানে ফসল ও সবজি ক্ষেত বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে হাহাকার দেখা দিয়েছে। পাহাড়ের ঢালে ও সমতলে চাষকৃত আউশ ধান, কলা, পেঁপে এবং বিভিন্ন ধরনের শাকসবজি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষি খাতকে পুনরায় দাঁড় করাতে কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ, বিনামূল্যে বীজ, চারা বিতরণ এবং প্রণোদনার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি মনে করেন স্থানীয় কৃষকেরা। তবে পাহাড়ি ঢল ও বন্যার কারণে জেলার বিস্তীর্ণ এলাকার সবজি ক্ষেত, আউশ ধান এবং বিভিন্ন ফলমূলের বাগান তলিয়ে যায়। সবচেয়ে কৃষকদের বেশি ক্ষতি হয়েছে সদর উপজেলার লেমুঝিরি, গোয়ালিয়া খোলা, সাতকমল এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে। প্লাবিত হওয়ায় কৃষিজমি ও বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে স্থানীয় পর্যায়ে শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় ফসলের সংকট এবং দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহায়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কৃষি বিভাগ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত সহজশর্তে কৃষি ঋণ, বিনামূল্যে বীজ ও সার এবং প্রণোদনা প্রদান করা প্রয়োজন মনে করেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয় কৃষকদের মতে, মৌসুমি শাকসবজি ও ফসলি জমি পানিতে তলিয়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এছাড়ও পাহাড়ের ঢালে ও সমতলে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়। তাদের মতে, স্থানীয় ব্যাংক বা মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে বাগান ও সবজি চাষ করেছিলেন। ক্ষেত নষ্ট হওয়ায় এই বিপুল পরিমাণ ঋণ কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে তারা দিশাহারা হয়ে পড়েছেন। তবে সহজ শর্তে ঋণ, বিনামূল্যে বীজ, চারা বিতরণ এবং প্রণোদনার ব্যবস্থাসহ সকল ধরনের সহযোগিতা করা হলে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব্য হবে বলে মনে করেন কৃষকেরা।

অপরদিকে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আবু নাঈম মো. সাইফুদ্দিন বলেন, অতিবৃষ্টিতে পাহাড় ধস ও বন্যায় কৃষি খাতে দুই হাজার ১০৪ হেক্টর কৃষিজমি ও বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৩৬৮ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রায় ৫ হাজার ৩২৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করে বিনামূল্য বীজ, সার সরবরাহ এবং প্রণোদনার ব্যবস্থাসহ সরকারি সকল ধরনের সহায়তা দেওয়া হবে। পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বলেছে, সরকারের লক্ষ্য কৃষি খাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন হতাশ না হয়। সরকার কৃষকদের পাশে আছে এবং সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়