reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মার্চ, ২০২৫

মনসুর হেলাল

ছায়ার সিম্ফনি

প্রতিদিন সে কে একজন

আমার ছায়াকে ঘিরে

মেতে ওঠে ধুন্ধুমার

উদ্ভিন্ন উল্লাসে।

বিছানা বালিশ ভাগাভাগি করে

টান দেয় মর্মমূলে শিকড় সমেত।

বিযুক্ত পাঠের ক্রিয়ায়

ভীষণ মাতিয়ে তুলে দেহের ভূগোল।

বিপ্রতীপ অভিলাস ধীরোদাত্তে

ভেদ করে ক্রোধের সীমানা।

যতই নিমগ্ন হয় বাহুর বেষ্টন

শীৎকারে ততই প্রবল হয় ছায়ার সিম্ফনি।

নিষিদ্ধ তস্করের মতো

লুটেপুটে নেয় সব ফলিত সঞ্চয়!

কে সে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়