২৮ মার্চ, ২০২৫
শেলী সেনগুপ্তা
বনসাই তন্ত্র

মা আমার বৃক্ষই জন্ম দিয়েছিল,
সেই কবে
প্রেমঘটিত আলোচনা শেষে
কেউ আমাকে বনসাই করে দিল
দেওয়া হলো না পাখিদের আশ্রয়
ছায়াও পেল না
ক্লান্ত হাটুরে
বনসাই জীবনে আমার আকাশছোঁয়া
হলো না
হে অনিবন্ধিত প্রেম,
তুমি কি শুধু ব্যবচ্ছেদ তন্ত্রই শিখেছো...
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































