২৮ মার্চ, ২০২৫
মাহবুবা ফারুক
স্বপ্নের ঘরবাড়ি

স্বপ্নের ভেতরে ভালোবাসার ঘরবাড়ি বেঁধে
ভেবেছিলাম সুখেই থাকব
খোলা তেপান্তর চাঁদের আকাশ সব আমার
বাস্তবের কোনো সমস্যা নাগাল পাবে না আর
কিন্তু বুকের ভেতরে মনের ঘরে যে আগুন জ্বলে
সেই তো পুড়িয়ে দেয় স্বপ্নের সংসার
হৃদয়ের বাড়িঘর হৃদয়েই পুড়ে হয় ছাই।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































