reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মার্চ, ২০২৫

শাহীন রেজা

কতটা দুঃখ পেলে

কতটা দুঃখ পেলে রাতগুলো মেঘ হয়

হাই তোলে ভোরের হাঙর

বাতাসের শীষগুলো পাখি হয়ে দুপুর কাঁপায়

চাঁদের মিনতি শুনে ভেঙে যায় শিউলির ঘুম

ইরাবতী খোপা খুলে বেসামাল শালিকের সই

গাঙ্গুরের ঘোলা বুকে তোলে ঢেউ বেহুলার জল

কতটা দুঃখ পেলে কাছে আসো তুমি

নক্ষত্র চোখের নিচে বেহিসেবি ছায়ার নূপুর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়