আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে টিটিপির আত্মঘাতী হামলায় নিহত ৪ জঙ্গি

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তানে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তানের (টিটিপি) একটি আত্মঘাতী বোমা হামলা আটকে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় টিটিপির চারজন জঙ্গি নিহতও হয়েছে।
সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বুধবার গভীর রাতে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা উপজেলার কারি কোট এলাকার একটি সেনাপোস্টের ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল একটি বোমাবাহী লাদেন গাড়ি; কিন্তু প্রবেশের আগেই সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে সেনাপোস্টের প্রহরীরা। এতে গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হন। গাড়িটি সেনাপোস্টে প্রবেশের সময়ে পোস্টের আশেপাশে আরও ৩ জন টিটিপি জঙ্গি অবস্থান নিয়েছিল। তাদেকেও হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ডন। মূলত ওয়ানা বাজার এবং তার আশপাশের এলাকাগুলোতে নজরদারি চালানো এবং স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা প্রদানের জন্য এই সেনাপোস্টটি ব্যবহার করা হতো।
"





































