আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুলাই, ২০২৬
ইরানে মার্কিন হামলায় ৭ সেনাসহ নিহত ৩৭

ইরানের দক্ষিণাঞ্চলে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের হামলায় ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এমন তথ্য দিয়েছেন। আর সামরিক বাহিনীর পক্ষ থেকে অন্তত সাতজন সেনা নিহতের কথা বলা হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মোহাজেরানি লিখেছেন, শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশের পাশাপাশি আমরা নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সরকার তার সমস্ত শক্তি দিয়ে জনগণের পাশে দাঁড়াবে। ইরানের দক্ষিণাঞ্চল হলো এই ভূখণ্ডের স্পন্দন।সামরিক বাহিনীর বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানশাহর শহরের বামপুর গ্যারিসনে (সেনাঘাঁটি) যুক্তরাষ্ট্রের ১৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন





































