রংপুর ব্যুরো

  ১৫ ঘণ্টা আগে

রংপুরে ১৬ মণ তামার তারসহ আটক ১

রংপুরে বিদ্যুৎ বিভাগের চুরি যাওয়া তারসহ বিপুল পরিমান চোরাই তামার তারসহ একজনকে আটক করা হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে জানান, রংপুর নগরীতে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিভাগের তার, সরকারি হাসপাতাল, মসজিদ, বাসাবাড়ির এসির তারসহ বিদ্যুতের তার চুরি হচ্ছিল। এনিয়ে গোয়েন্দা বিভাগ তৎপরতা বাড়ালে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত পাটবাড়ি এলাকার উকিল মিয়াকে আটক এবং ট্রাকে ভাঙরি মালের ভেতরে লুকিয়ে রাখা ১৬ মণ তামার তার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ তামার তার চুরি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়