ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
ডিমলায় জেলা প্রশাসকের বিদ্যালয় পরিদর্শন, সমাজকল্যাণ সহায়তা ও হুইলচেয়ার বিতরণ

নীলফামারীর ডিমলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ এবং সমাজকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন।
গত মঙ্গলবার (১৪ জুলাই) তিনি আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডিমলা आदर्श উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার মান, উপস্থিতি ও পরিবেশ পর্যালোচনা করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জাতীয় সমাজকল্যাণ পরিষদের ৯টি আর্থিক সহায়তার চেক, ১১টি সেলাই মেশিন, ২১টি হুইলচেয়ার এবং বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, জেলা বিএনপির উপদেষ্টা রইসুল আলম চৌধুরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও উপকারভোগীরা।
পিডিএস/এমএইউ









































