আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

আদমদীঘিতে স্কুল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ছবি : প্রতিদিনের সংবাদ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ছাতনী ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকালে বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় চত্বরের দুই পাশে বিভিন্ন ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শিক্ষিকা সুবর্ণা সরকার, অভিভাবক তুহিন ইসলামসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির আওতায় স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির শতাধিক ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে। একই সাথে সুস্থ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে পুরো স্কুল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়