পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

  ১৫ ঘণ্টা আগে

পাথরঘাটায় পুড়ল ৩৮ দোকান

বরগুনার পাথরঘাটা উপজেলার ১ নম্বর রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ৩০-৩৮টি দোকান ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক বছরের সঞ্চিত পুঁজি, মালামাল ও দোকানের অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। স্থানীয়দের ধারণা, এ ঘটনায় প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষত হয়েছে। গত রবিবার রাত ৩টার দিকে রবিন নামে এক ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান।

প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানান সংশ্লিষ্টরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়