reporterঅনলাইন ডেস্ক
  ১৬ ঘণ্টা আগে

সংক্ষিপ্ত সংবাদ

বৃক্ষমেলা উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা শহরে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ মাঠে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজিত অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান, সিভিল সার্জন নোমান মিয়া, জেলা জামায়াতে ইসলামীর আমীর মোবারক হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক এবং সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা অঞ্চলের সহকারী বন সংরক্ষক পিঙ্কি রানী মজুমদার।

প্রস্তুতিমূলক সভা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার দুধসর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান।

বৃক্ষরোপণ

কাউনিয়া প্রতিনিধি

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী উপজেলা পরিষদ মসজিদ চত্বর বাগানে গতকাল বিকালে কিছু তেজপাতা গাছ মসজিদের নিজস্ব উদ্যোগে রোপণ করা হয়েছে। উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাহেদ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মহর আলী, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আব্দুল লতিফ খন্দকার প্রমুখ।

জরিমানা

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন ধামরাই ইউএনও আল মামুন। গতকাল দুপুরের দিকে উপজেলার চন্দ্রাইল বউবাজার এলাকায় আদালত পরিচালনা করে ভিআইপি বেকারিকে ৫০ হাজার টাকা এবং বন্ধু বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উদ্বুদ্ধকরণ সভা

সখীপুর প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে গ্রাহকদের মধ্যে ক্যাশলেস ব্যাংকিং সেবা জনপ্রিয় করতে উদ্বুদ্ধকরণ সভা ও শোভাযাত্রার আয়োজন করে পূবালী ব্যাংক পিএলসি, সখীপুর শাখা। গতকাল বেলা ১১টার দিকে ব্যাংক প্রাঙ্গণে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সখীপুর শাখার ব্যবস্থাপক সাঈদী সাদাদ খান। সভায় বক্তব্য দেন ব্যবসায়ী আবদুল হাই তালুকদার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার এবং ব্যবসায়ী মোস্তফা কামাল।

সভা

ঘোড়াঘাট প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে জনসচেতনতামূলক আলোচনা সভা হয়েছে। গতকালা সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউএনও মিজ রুবানা তানজিন। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ওসি শহিদুল ইসলাম, অধ্যক্ষ এস. এম. মনিরুল ইসলাম, ডা. প্রিয়াঙ্ক কুন্ডু, প্রকৌশলী সিরাজুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়