পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১৫ ঘণ্টা আগে

মেয়ের বিয়ের জেরে মা-মেয়ের প্রাণ বিসর্জন

পারিবারিক কলহের জেরে দিনাজপুরের পার্বতীপুরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে একই সঙ্গে মা-মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের রিপেন চন্দ্রের মেয়ে পল্লবী রানী (১৫) স্থানীয় গোল্ডেন হোফ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ১০ শ্রেণিতে পড়াশুনা করত। সেই সুবাদে একই স্কুলের বুলেট রাজের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই সপ্তাহ আগে ছেলের বাড়িতে পালিয়ে যায় পল্লবী। সেখানে বাবার অমতে গোপনে মা সবিতা রানী (৩৩) মেয়েকে বিয়ে দেয় বুলেটের সঙ্গে। বিষয়টি বাবা রিপেন চন্দ্র মেনে নিতে না পেরে কৌশলে বাড়িতে এনে মা-মেয়ের ওপর শুরু হয় মানসিক নির্যাতন। চলতে থাকে পারিবারিক কলহ। এরই জেরে সোমবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মা-মেয়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এদিকে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়। অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, জোড়া লাশ ময়নাতদেন্তর জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়