মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৩ ঘণ্টা আগে

অটোরিকশাচালক হত্যা মামলায় গ্রেপ্তার এক

মানিকগঞ্জের সিংগাইরের আলোচিত অটোরিকশাচালক কিশোর সাকিবুলকে হত্যার অভিযোগে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তথ্যপ্রযুক্তির সহাযোগিতায় গত বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার হেমায়েতপুরের যাদুরচর এলাকার তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১ জুলাই সকালে জামশা-রাঙ্গালা সড়কের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের গোলাই নতুনপাড়া এলাকার রাস্তার পাশের একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে সিংগাইর থানা পুলিশ।

গ্রেপ্তার আসাদুজ্জামান (৩৪) মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের

গোলাই নতুনপাড়া এলাকার

ইদ্রিস আলীর ছেলে। তিনি সাভারের আপ্যায়ন হোটেলে সহকারী ম্যানেজার হিসাবে কাজ করতেন।

নিহত সাকিবুল (১৬) মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব মিতরা (রাথুরা) এলাকার রহমত আলীর ছেলে।

পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, সিসিটিভির ফুটেজ ও তথপ্রযুক্তির সহায়তায় এবং ছদ্মবেশে গোপন তদন্তের মাধ্যমে আসামিকে শনাক্ত করা হয়। এরপর আসামির নাম-ঠিকানা যাচাইসহ শতভাগ নিশ্চিত হয়ে পিবিআই মানিকগঞ্জের একটি তদন্তকারী দল আসামি আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন আসামি আসাদুজ্জামান। পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় নিহত কিশোরের বাবা রহমত আলী বাদী হয়ে অজ্ঞাত নামে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়