হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
১ ঘণ্টা আগে
হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ
চট্টগ্রামের হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে অনিকেত দাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে। সে স্হানীয় আশিষ কুমার দাসের পুত্র।
স্হানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কয় দিনে টানা বর্ষনের ফলে বন্যা সৃষ্টি হয়েছে। পরিবারের লোকজন অজান্তে অনিকেত খেলতে গিয়ে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করার সময় বন্যার পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের আদরের ছোট সন্তানের মৃত্যুতে পিতা, মাতা ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন তার কাকু ছোটন দাস।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন









































