ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি পার্টি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, উপজেলার রাজৈ ইউনিয়নের খুর্দ্দ গ্রামের খায়রুল ও রাসেলের মধ্যে মাছের খামার নিয়ে বিরোধকে কেন্দ্র করে খাইরুলকে ফাঁসানোর জন্য রাসেল ১৩ মে দেশীয় অস্ত্রের মুখে জোর করে ভুক্তভোগীদের একটি বক্তব্য রেকর্ড করে ফেসবুকে প্রচার করেন। এতে করে এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের দাবি ওই বক্তব্যটি তারা স্বেচ্ছায় দেয়নি। লিখিত বক্তব্যে তারা দাবি করেন ওই সময় তারা তীব্র মানসিক চাপে ও ভীতির মধ্যে ছিলেন, তাদের জীবন ঝুঁকির মধ্যে ছিল। ফেসবুকে প্রচারিত বক্তব্যটি তাদের আসল বক্তব্য ছিল না। তাই সত্য প্রকাশ করার জন্য তারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরেন। ফেসবুকে তাদের পূর্বের বক্তব্যে বিভ্রান্ত্র না হওয়ার জন্যও তারা সকলের প্রতি অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খাইরুলের স্ত্রী আসমা খাতুন, ছেলে আশিক ফকির, আইনাল খাঁর স্ত্রী লিপি খাতুন, বিল্লাল খানের স্ত্রী আকলিমা, মাহফুজ মন্ডলের ছেলে মাসুম ও মজিবুরের ছেলে স্বাধীন।
"






































