রাহেলা আক্তার

  ১১ জুলাই, ২০২৬

ব্যাঙের বিয়ে

ব্যাঙের মাসি বললো আসি

ভাগিনার বিয়ে বসেন গিয়ে

হলুদ বাটো মিষ্টি চাটো

চলো যাই সবাই গাই

বসো ঝেঁকে মেহেদী মেখে

আষাঢ়ের বোল মেঘের ঢোল

গ্যাঙর গ্যাঙ সুরে অচিন পুরে

ভোজন হবে খাবেন সবে

এলো পিঁপড়া খেলো কাঁকড়া

ঘুঘু নাচে বরের পাছে

মাসি হেসে নদী ভেসে

টোপর পরিয়ে তুললেন ঘরে

পায়রা ঝুলে ছবি তুলে

বিয়ের আসর ব্যাঙের বাসর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়