ঝালকাঠি প্রতিনিধি
ভিমরুলীতে খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ঝালকাঠির ভিমরুলী এলাকায় খালে গোসল করতে গিয়ে আমগাছ থেকে ঝাঁপ দিয়ে মো. সানি নামের ১৩ বছরের এক কিশোরনিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ভিমরুলী পেয়ারা বাগান ঘুড়তে গিয়ে বাজারের উত্তর পাশে দুপুর সোয়া দুইটার দিকে খালে লাফ দিয়ে নিঁখোজ হয় সানি।
রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হাওলাদারের ছেলে সানির মরদেহ সন্ধ্যা সাতটা পরে ফায়ারসার্ভিসের ডুবুরী দল উদ্ধার করেছে।
তথ্যটি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মাহমুদ হাসান।
স্থানীয় সূত্রে জানায়, শনিবার সকালে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে দুপুর সোয়া ২টার দিকে ভিমরুলী বাজারের উত্তর পাশে নদীতে গোসল করতে নামে গোসলের এক পর্যায়ে সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে নদীতে ঝাঁপ দেয়।
সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন।









































