reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

‎রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ধাক্কা দেওয়া গাড়িটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। ‎শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার বসুন্ধরা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।‎নিহত পুলিশ সদস্য হলেন- মো. সেকান্দার আলী। তিনি চাঁদপুর জেলার দক্ষিণ মতলব এলাকার বাসিন্দা।

‎স্বজনরা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল পৌনে ৫টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের ছেলে মো. রোকন উদ্দিন বলেন, আমার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। আমরা বসুন্ধরা আবাসিক এলাকায় বাস করি। দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাবা গুরুতর আহত হন। পরে আমরা তাকে হাসপাতালে নিলেও বাঁচানো সম্ভব হয়নি।

‎এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়