নকুল শর্ম্মা

  ২২ ঘণ্টা আগে

আষাঢ় বৃষ্টি

আষাঢ় মাসে সকাল সাঁঝে

বৃষ্টি নামে ভাঁজে ভাঁজে

কী অপরূপ সৃষ্টি,

রিমঝিমা ঝিম টাপুরটুপুর

থই থই জলে নদী পুকুর

এলো আষাঢ় বৃষ্টি।

টিনের চালে গাছের ডালে

জেলে মাঝির মাছের জালে

নতুন সুখ আনন্দ,

মন জুড়ানো ভেজা হাওয়া

কলা পাতার বৃষ্টি নাওয়া

ঝুমুর ঝুমুর ছন্দ।

কালো মেঘের কাজল নয়ন

থেমে থেমে বিজলি বয়ন

মেঘের বাড়ি কই?

মেঘের বাড়ি অনেক দূর

তেরো নদী সাত সমুদ্দুর

যার ঠিকানা ওই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়