আখতারুল ইসলাম
১১ জুলাই, ২০২৬
বৃষ্টি এলে স্বপ্ন আসে

উদাস দুপুর মেঘলা আকাশ বৃষ্টি যখন নামে
গলির মুখে ব্যস্ত সড়ক হঠাৎ যেন থামে।
সদ্য ফোটা কদম কেয়া হাসে পাতার ফাঁকে
চুপসে গেল দোয়েল ছানা, ডাকছে একা মাকে।
জলের নূপুর উঠোন জুড়ে, কলা পাতার ফুলে
ঢেউ থই থই হালদা নদী উপচে পড়ে কূলে।
টিনের চালে বাজে মাদল বৃষ্টি ছোঁয়া প্রাণে
ঘাসের বনে ব্যাঙের নাটক, আমায় যেন টানে।
বৃষ্টি এলে ইলশেগুঁড়ি, রনি জনি মিলে
ছন্দ সুরে যাই হারিয়ে আকাশ উপুড় বিলে।
বৃষ্টি এলে স্বপ্ন আসে, দাপিয়ে বেড়ায় মাঠে
বৃষ্টি কী আর আসতে পারে পড়াশোনার পাঠে?
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































