শারমিন নাহার ঝর্ণা

  ২২ ঘণ্টা আগে

যাদুর ভুবণ

এক যে ছিল যাদুর ভুবন

ঝিকিমিকি জ্বলে,

তারাগুলো হেসে হেসে

মিষ্টি কথা বলে।

গাছে গাছে যাদুর পাখি

করছে বসে গান,

যাদুর পাখির গানের সুরে

জুড়িয়ে যায় প্রাণ।

যাদুর পুকুর জুড়ে আছে

যাদুর শাপলা ফুল,

সেই ফুলটি ছিঁড়লে খুকু

করবে ভীষণ ভুল।

এমন মজার ছড়া খুকু

মনটা দিয়ে পড়ে,

ছড়া পড়ে খুকুর চোখে

অনেক ঘুম যে ধরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়