কাব্য কবির

  ২২ ঘণ্টা আগে

মজার ঘুম

পড়ার চেয়ে ভালো লাগে

দিতে মজার ঘুম,

ঘুমের ঘোরে স্বপ্নে পরী

দেয় যে এঁকে চুম।

পরীর সাথে স্বপ্নের দেশে

টাট্টুঘোড়ায় যাই,

জিলাপি আর রসগোল্লা

পরীর সাথে খাই।

পরী আমায় আদর করে

ঘুরায় স্বপ্নের দেশ,

ভোমরেরই মতো যেন

পরী মাথার কেশ।

নীলপদ্ম দেয় যে পরী

আমার হাতে তুলে,

বলো আম্মু কেমনে থাকবো?

ঘুম পরীকে ভুলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়