অপু বড়ুয়া
২২ ঘণ্টা আগে
মাদল বাজে মেঘে

মিষ্টি মধুর বিষ্টি নামে
মাদল বাজে মেঘে
কদম ফুলের পাপড়ি ঝরে
ঝটকা হাওয়া লেগে।
গাছের পাতায় খুশির নাচন
জুঁই চামেলি দোলে-
নীড়ের ছানা মুখটি লুকায়
বাবুই পাখির কোলে।
ঝিল পুকুরে জলের কাঁপন
ময়ূর মেলে পাখা
ভিজতে ছোটে গাঁয়ের ছেলে
যায় না ধরে রাখা।
খেয়াঘাটে নৌকা বাঁধা
পাটনি গেছে ঘরে
কাশের বনে সারস পাখির
পাখনা খসে পড়ে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































