শাহীন খান

  ১১ জুলাই, ২০২৬

বৃষ্টি এলো মিষ্টি সুরে

বৃষ্টি এলো মিষ্টি সুরে, চোখ চলে যায় অনেক দূরে

ভিজছে মাঠ ও ঘাট

ভিজছে কাক ও দোয়েল পাখি, থামলো তাদের ডাকাডাকি

ভুলছে খোকন পাঠ।

ভিজছে পথে পথিক শত, গুনগুনাগুন ভ্রমর কত

ভিজছে ঘাস ও গাছ

গান জুড়ে দেয় ব্যাঙের মাসি করছে ব্যাঙে হাসাহাসি

খেলছে জলে মাছ।

টুপটুপাটুপ টিনের চালে, বৃষ্টি পড়ে পুকুর খালে

ফুটছে বনে ফুল

লিখছে কবি কাব্য ও গান, ভাব এসে যায় খুব অফুরান

মিথ্যে নয় একচুল!

রূপকথারা মেলছে ডানা, চলছে দূরে পথ অজানা

মোদের বাড়ি এসো

খেতে দেবো মুড়কি মুড়ি, ভালোবাসার নেই কো জুড়ি

হৃদয় মাঝে মেশো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়