আব্দুস সালাম

  ১১ জুলাই, ২০২৬

বর্ষায়

বর্ষায় নদ-নদী করে থই থই

পুকুরেতে পাতিহাঁস ডাকে চই চই।

দাড়কিনা মাছগুলো করে কিলবিল

মাছ ধরে খোকা খুকু হাসে খিলখিল।

নবজলে চান করে চড়ুই আর কাকে

মাছরাঙা চুপ করে ডালে বসে থাকে।

কেয়া, বেলি, শাপলা, চাঁপা আর জুঁই

ভালো লাগে ঝিঙে, মাচা ভরা পুঁই।

জাম্বুরা, লটকন খেতে টক-মিষ্টি,

আনারস, আমড়া, জাম কাড়ে দৃষ্টি।

সবুজের আলপনায় ঢাকা পরিবেশ

বর্ষায় ভালো লাগে আমাদের দেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়