সাইয়িদ মাহমুদ পারভেজ

  ০৪ জুলাই, ২০২৬

ফলাফল

অংক কষে দিনটি কাটে

যোগ-বিয়োগে ফাঁকা,

গুণ নেইতো কোথাও আজ

শূন্যে সবই ঢাকা।

ফলাফলের দারুণ আশায়

অংশ শুধু কষে,

হাবু চাঁনের দিনটি গেলো

খাতায় কলম ঘষে।

তা এর পরে তা খোয়ালো

কালির পরে কালি,

সব সময়ই হাবু চাঁনের

ফলের ঘরটি খালি।

হা-হুতাশে হাবু চাঁন

কাঁদে হয়ে হন্যে,

জীবনটি তার বৃথাই গেলো

শূন্যে আর শূন্যে।

পড়া লেখা না করে সে

পাশের হিসেব কষে,

এমনি করে যা”েছ বছর

জীবন থেকে খসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়