মজনু মিয়া

  ০৪ জুলাই, ২০২৬

আষাঢ়ের নদীনালা

মেঘলা আকাশ মেঘে ঢাকা

গুড়ুম গুড়ুম দেয়ার ডাক,

কই গেলিরে সোনা আমার

মায়ের এমন করুণ হাঁক।

আষাঢ় মাসের নদীনালা

জলে জলে থইথই,

পানকৌড়ি বক শালিকরা

করে বেড়ায় হইচই।

ছোট মাছের ঝাঁক পাওয়া যায়

ধরে হাত ছোট জালে,

আষাঢ় মাসের ব্যাঙের ডাকে

জলের নাচ তালে তালে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়