বিনোদন ডেস্ক
মিস্টার বিনের মৃত্যু নিয়ে গুজব!

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন, যাকে সবাই ‘মিস্টার বিন’ নামেই চেনে। তার মৃত্যুসংবাদে কার না আগ্রহ জাগবে কীভাবে তিনি মারা গেলেন, তা জানার জন্য। আর এটাই তো স্বাভাবিক। কিন্তু খবরটি একেবারেই ভুয়া। নেটদুনিয়ায় ইচ্ছাকৃতভাবেই কেউ ছড়িয়েছে ৬৩ বছর বয়সের তুমুল জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর খবর। ভার্চুয়াল ওয়ার্ল্ডে প্রায়ই খ্যাতনামা ব্যক্তিদের মৃত্যুসংবাদ রটে। বিনের মৃত্যুসংবাদও এর আগে অনেববার রটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগে গুজব রটে, মিস্টার বিন এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। সোশ্যাল মিডিয়া ভুয়া নিউজটি পরিবেশিত হয় ‘ফক্স ব্রেকিং নিউজ’ নামের কোনো নকল সংবাদসংস্থার নাম দিয়ে। অনেক মানুষ তাদের প্রিয় কমেডিয়ান মিস্টার বিনের মৃত্যুসংবাদে
উদ্বেগ হয়ে শোকবার্তা পোস্ট করতে শুরু করেন।
"









































