চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে 'সাইন্স অ্যান্ড ফিকশন ফেয়ার' অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানভিত্তিক জ্ঞানের বিকাশ ও নতুন উদ্ভাবনী শক্তির বিকাশে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল 'জাতীয় সাইন্স অ্যান্ড ফিকশন ফেয়ার-২০২৬'।

বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে মঙ্গলবার (২১ জুলাই) একাডেমিক ভবনের মিলনায়তনে বর্ণাঢ্য এ মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের স্বনামধন্য ১৫টি বিশ্ববিদ্যালয় ও ৭টি কলেজের প্রায় চার শতাধিক শিক্ষার্থী দিনব্যাপী বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় অংশ নেন।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আশরাফ আলী, প্রফেসর এমিরেটাস ও উপদেষ্টা ড. হোসেন রেজা এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোস্তফা মাহমুদ হাসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে আয়োজিত সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ট্রফি, সম্মাননা সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়