দাকোপ (খুলনা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

দাকোপে ৩০ কেজি হরিণের মাংসসহ বিক্রেতা আটক

ছবি : প্রতিদিনের সংবাদ

খুলনার দাকোপে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি হরিণের মাংসসহ মেহেদী হাসান (৩০) নামের এক মাংস বিক্রেতাকে আটক করেছে কোস্ট গার্ড।

গতকাল মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দুপুরে উপজেলার নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নলিয়ান এলাকা থেকে কালাবগির বাসিন্দা মেহেদী হাসানকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত হরিণের মাংস এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির হস্তান্তর করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়