গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে প্রায় ১৪০ লিটার বিদেশী মদসহ গ্রেপ্তার-২

গাজীপুরে প্রায় ১৪০ লিটার বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব-১। সোমবার দিবাগত রাতে গাজীপুর মহানগরের পোড়াবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররকৃতরা হলো- শেরপুরের নালিতাবাড়ী থানার পলাশীকুড়া এলাকার মো. ফয়সাল আহমেদ (২২) ও গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাগঝাপা এলাকার হৃদয় শেখ (৩৪)।
গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে মহানগরের পোড়াবাড়ী রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে চেক পোস্ট পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং তাদের দখল থেকে ১৩৯.৫ লিটার বিদেশী মদ উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহুত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের ওই দুই মাদক ব্যবসায়িকে জিএমপির সদর থানায় হস্তান্তর করা হয়েছে।









































