গাইবান্ধা প্রতিনিধি
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে গাইবান্ধায় নারী নির্যাতন, থানায় মামলা

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে স্বামী বাড়ির বাইরে যাওয়ার সুযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত আতিকুর রহমান মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা। সোমবার রাতে ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে সাঘাটা থানায় মামলাটি করেন। মঙ্গলবার দুপুরে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
ভুক্তভোগী ও স্বজনদের সূত্রে জানা যায়, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে তাঁর স্বামী রাতে বাড়ির বাইরে যান। এই সুযোগে অভিযুক্ত আতিকুর রহমান ঘরে ঢুকে তাঁর মুখ চেপে ধরেন এবং ওড়না দিয়ে হাত-পা বেঁধে যৌন নির্যাতন চালান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নানা গুঞ্জনের সৃষ্টি হয়। অভিযোগের বিষয়ে আতিকুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, "এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।"
পিডিএস/এমএইউ









































