ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ধর্মপাশায় এমপি কামরুলের সুস্থতা কামনায় যুবদলের দোয়া

ছবি : প্রতিদিনের সংবাদ

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের শারীরিক সুস্থতা কামনায় ধর্মপাশা উপজেলা শাখা যুবদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির তালুকদার, যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান কাঞ্চন, আব্দুল হেকিম, মোঃ শাহ কামাল মির্জা, হাজ্বী ইকবাল হোসেন, মোঃ আবুল বাশার ও মোঃ শওকত আলী। এছাড়াও বক্তব্য দেন যুবদলের সদস্য কবির আহমেদ ও জুবায়ের আলম, যুবদল নেতা সুহেল তাজ, ধর্মপাশা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল এবং সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সুজাত প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা যুবদল ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে দলের সাংগঠনিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভা শেষে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দ্রুত শারীরিক সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্মপাশা সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাকিল।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়