বিনোদন প্রতিবেদক

  ৩ ঘণ্টা আগে

সাফার এই সময়

ক্যারিয়ারের সুন্দরতম সময়ে অবস্থান করছেন দেশের অভিনয় অঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। এই সময়ে অভিনীত প্রায় প্রতিটি নাটকেই তার অভিনয় দর্শককে মুগ্ধ করছে। সাম্প্রতিক সময়ে তার অভিনীত সংসার, ওয়ারিশ, কমেন্ট সেন্স, আমাদের পরিবার, ফিরে আসার গল্প, অবাক ভালোবাসা, ডার্লিং হারবার, চেক মেট আর কিছুক্ষণ, পথে পথে ভালোবাসা. মনেরেখো নূরী, জ্যোতিষীর বিয়ে নাটকগুলোতে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে।

অভিনয় দুনিয়ায় সাফার পথচলা এক যুগেরও বেশি সময়। এই এক যুগেরও বেশি সময়ে তিনি বহু মনে রাখার মতো নাটকে অভিনয় করেছেন। তবে ক্যারিয়ারের এই সময়টাতে তিনি যেন অভিনয় আরো বেশি উপভোগ করছেন। গল্পগুলোর প্রতি যেমন তিনি মনোযোগী হয়ে উঠছেন, তেমনি অভিনয়টাকেও বেশ গুরুত্ব দিচ্ছেন। যে কারণে সাফা কবির অভিনীত প্রতিটি কাজই এখন আলোচনায় আসছে। উল্লেখিত প্রতিটি নাটকেই তার দুর্দান্ত অভিনয় দর্শকের মন কেড়েছে। অনেকেই বলছেন এই সময়টা সাফা কবিরের ক্যারিয়ারের ইউটার্ন। সাফাও তার নিজেকে নিয়ে আরো ভাবছেন, অভিনয়ে আর কতটা নিজেকে পারফেক্টলি উপস্থাপন করা যায়। সাফা কবির বলেন, ‘আমার সকল ভাবনা আসলে দর্শককে ঘিরে। কারণ দর্শকের কথা মাথায় রেখেই আমি প্রতিটি নাটকে কাজ করি। এখনো একটি স্ক্রিপ্ট যখন আসে, চেষ্টা করি তা ভালোভাবে পড়ে তারপর সিদ্ধান্ত জানাতে। এখন আগের চেয়ে গল্প নির্বাচনে চরিত্র নির্বাচনে আমি আরো বেশি সিরিয়াস। যে কারণে এরইমধ্যে যতগুলো নাটক প্রচারে এসে প্রতিটি নাটকের জন্যই আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সত্যি বলতে কী নাটকতো আমাদের জীবনেরই দর্পণ। দর্শক নাটকে তাদের নিজেদের জীবনের গল্প খুঁজে পায়। যে কারণে প্রতিটি নাটকেই অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছি। সামনে আরো ভালোকিছু কাজ আসবে, সে নাটকগুলো নিয়েও প্রত্যাশা অনেক।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়