বিনোদন ডেস্ক

  ৩ ঘণ্টা আগে

স্পেনের বিশ্বকাপ জয়ে যা বললেন শাকিব-বুবলী-অপু

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। ঐতিহাসিক এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের কয়েকজন জনপ্রিয় তারকা। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেন দলকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাই সিনেমার তারকারা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সুপারস্টার শাকিব খান লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’

চিত্রনায়িকা শবনম বুবলীও স্পেনের প্রশংসা করে লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস সংক্ষিপ্ত এক পোস্টে লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’

নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে স্পেন। বলের দখল, আক্রমণ এবং ম্যাচের নিয়ন্ত্রণ- সব ক্ষেত্রেই এগিয়ে ছিল স্প্যানিশরা। পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। ফাইনালে পরাজয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা জিতে বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের আরেকটি অধ্যায় যোগ করে স্পেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়