reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মার্চ, ২০২৫

আরিফ মঈনুদ্দীন

বিবর্ণ প্রহর

মধ্য রজনীর গভীরতা ভেদ করে

বিবর্ণ প্রহর এসে সমুখে দাঁড়ায়

হঠাৎ কে-একজন বলে ওঠে কথা

কেউ শুনতে পেল কি পেল না

এই বিবেচনা বাদ দিয়ে আমি তার একান্ত নিশানা

নৈসর্গিক আবহের জালে আবদ্ধ সময়

হিসাব কষতে বসে দেখে আমিও তার একক

গণনার নামতায় ধীরে ধীরে শামিল হয়েছে

একজীবনের যত খুঁটিনাটি-

বিস্তারিত সম্পদ-অসম্পদের যোগফল

চোখ রাঙিয়ে কেবল আমাকেই দেখে

কতটুকু তার সদ্ব্যবহারের রেখায় ঝুলে আছে

বাকিটুকু অনিশ্চিত অসৌজন্যে

আঁস্তাকুড়ের বিপথগামী পথে শেষ গন্তব্যে

ভাগাড়ে পতিত হওয়ার অপেক্ষায়

প্রহরের উজ্জ্বল আলোয় আমার সমুখে

হাজির হওয়া পাণ্ডুরতা ধীরে ধীরে ধাবমান নিজের বলয়ে

শিকারের পশুর মতন কাবু করতে না পেরে রং বদলায়-

অন্য কোনো প্রহসনে টেনে নিয়ে

ব্যক্তিত্ব নামক মহার্ঘ বৈশিষ্ট্যে ঢেলে দিতে চায় ছাই

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়