২৮ মার্চ, ২০২৫
রেজাউদ্দিন স্টালিন
সম্মতি

রাখো হাত এই বুকের ওপরে
বলো তুমি ভালোবাসো,
রাখো চোখ এই চোখের শিখরে
ঢেলে দাও উচ্ছ্বাসও।
এখনো পাতার মাথা দোলে আর
সম্মতি আছে প্রেমে,
তোমার পায়ের শব্দে হঠাৎ
শহর গিয়েছে থেমে।
গ্রাম নগরের ভেদাভেদ ভুলে
তোমার অশ্রুজল,
আলিঙ্গনের আবেগে আবার
হয়ে ওঠে উজ্জ্বল।
কার বিদ্যুৎ বিকশিত ফুলে
কার ঠোঁট কাঁপে ঠোঁটে,
তাকে কাছে নিতে চেয়েছি সমূলে
যেখানে হৃদয় ফোটে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































