reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মার্চ, ২০২৫

আবদুল হাই শিকদার

তোর জন্য যা যা করণীয়

তোর জন্য আমি চরিত্রহীন হবো

আমি বান্দর হবো

কুকুর ছানা হবো

শুয়োরের বাচ্চা হবো

আমি ভ্যাবলাকান্ত হবো

বেকুফ হবো

তারপর একদিন গভীর অরণ্যে পা পিছলে ঠ্যাং ভাঙব

তারপর একদিন নদীর মতো হারিয়ে যাব

আমি তোর জন্য সুদখোর মহাজন হবো

পাপিষ্ঠ পামর হবো

গরুর গোবর হবো

রুই মাছের মুড়িঘন্ট হবো

তারপর বাথরুমে যাবো

আমি তোর জন্য বজ্জাত বদমাশ হবো

হাড়েহারামজাদা হবো

ভাতের হাঁড়ির মধ্যে ব্যাঙ হয়ে বসে থাকব

আমি তোর জন্য চরিত্রহীন হবো

তারপর জমজমের পানিতে সাঁতার কাটব

তারপর সাঁতার কাটতে কাটতে

ইসমাইলের স্মৃতি হয়ে ফুটে থাকব

তারপর আমাদের আকাশ আলো করে

সোনার মোহরের মতো চাঁদ উঠে আসবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়